সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীর এলেঙ্গায় নিরাপদ সড়ক দিবস পালন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক এলেঙ্গা : টাঙ্গাইলের এলেঙ্গায় ” মুজিব বর্ষের শপথ, নিরাপদ হবে সড়ক” এই স্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন, এসআই মতিউর রহমান, এসআই জিয়াউল হক, ট্রাফিক পুলিশের সার্জেন্ট সজিব সিকদার, এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা।

পরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মাস্ক, লিফলেট বিতরণ করা হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জনসাধারন, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নচিমন, করিমন, ইজিবাইক ও রিকশা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme