সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সিলেটে রায়হান নিহতের মুল আসামী সনাক্ত হয়েছে,—স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় মুল আসামী সনাক্ত হয়েছে এবং খুব শীঘ্রই তাকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। এ সময় তিনি বলেন, কোন অপরাধী অপরাধ করে পাড় পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, কোন জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। পুলিশের অপরাধের জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখী করা হয়েছে। কোন নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাবার প্রাক্কালে তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির, হাসান ইমাম খান সোহেল হাজারি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme