সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পর্তুগাল প্রবাসীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৭১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় খন্দকার অঞ্জন মাহমুদ (৪০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

তিনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা এলাকার খন্দকার মোসলেম উদ্দিনের ছেলে। বিষয়টি তার চাচা খন্দকার মোকাদ্দস আলী নিশ্চিত করেছেন।

খন্দকার মোকাদ্দস আলী জানান, টাঙ্গাইল শহর থেকে বাসায় আসার সময় নগরজলফৈ ব্রীজ সংলগ্ম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খন্দকার মোকাদ্দস আলী আরো জানান, খন্দকার অঞ্জন মাহমুদ চার বছর যাবত পর্তুগাল থাকেন। সে পর্তুগালের নাগরিকত্ব লাভ করেছে। তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার ২৬ অক্টোবর বাদ মাগরিব মিরের বেতকা দক্ষিন পাড়া ঈদগাহময়দানে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme