সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেশ সেরা মির্জাপুরের বাইমহাটি প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৫১০ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।সুবিধাজনক সময়ে সংশ্লিষ্টদের পদক দেওয়া হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।

এদিকে মির্জাপুর উপজেলা সদরে অবস্থিত বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল।

টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।এছাড়া প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার জেলা প্রশাসক) মো.শহীদুল ইসলাম।এর আগেও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছিল বলে জানা গেছে।

বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনের পাশাপাশি খেলাধুলা, নাচ, গান, শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও পারদর্শী করে গড়ে তোলা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম জানান, শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দেশ সেরা বিদ্যালয়ের গৌরব অর্জন করা সম্ভব হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম স্যার দেশ সেরা জেলা প্রশাসক নির্বাচিত হওয়ার খবরে মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী গর্ববোধ করছে।ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যহত রাখতে সকলকে নিয়ে কাজ করে যাবেন বলে তিনি উল্লেখ করেন।  

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme