সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নানা আয়োজনে “টাঙ্গাইল প্রতিদিন” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ১১২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল থেকে প্রকাশিত “টাঙ্গাইল প্রতিদিন” পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উৎযাপন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সীরাতুন্নবী (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা করেন মুফতি মাহমুদুল হক।

ফান্সে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও বিশ্ব শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিনি।

অনুষ্ঠানে টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: মোস্তাক হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন এবং আগামীতে সকলের সহযোগিতা কামনা করেন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা পরিষদের সদস্য আমিরুল ইসলাম,

নিউ এইজ পত্রিকার সাংবাদিক হাবিব খান, দ্যা ডেইলী স্টার পত্রিকার সাংবাদিক মির্জা শাকিল, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ও এনটিভি’র স্টাফ রিপোর্টার মহব্বত হোসেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক জনকণ্ঠ ও চ্যানেল টোয়েন্টিফোর সাংবাদিক ইফতেখারুল অনুপম,

টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জি’টিভির সাংবাদিক মহিউদ্দিন সুমন, সময় টিভি’র সাংবাদিক কাদির তালুকদার, চ্যানেল টোয়েন্টিফের-এর ভিডিও এডিটর শামীম আল মামুন, এশিয়া টিভি’র সাংবাদিক শরিফুজ্জামান মোস্তফা,

খবর বাংলার সম্পাদক অলক কুমার দাস, ভোরের ডাক পত্রিকার সাংবাদিক মাসুদ রানা ও লৌহজং বিডির সহ-সম্পাদক সোহেল রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলু, টাঙ্গাইল ব্যাডমিন্টন ক্লাবের সাভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোতালেব খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আনোয়ার সাদাৎ তানাকা,

বিশিষ্ট শ্রমিক নেতা আলহাজ্ব মো: মোতালেব হোসেন, জেলা মাইক্রোবাস-কার পিকআপ মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,

সাবেক কাউন্সিলর হায়দার আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহিদ রানা, ক্রীড়াবিদ শাহ আজিজ তালুকদার বাপ্পী, গোলাম ফারুক, রাসেল খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme