সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফেন্সিডিল সহ গ্রেফতার এক

  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের র‌্যাব ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় ২৫ বোতল ফেন্সিডিল একটি মোবাইল ফোন, ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে মির্জাপুর উপজেলার সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নাত আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৮)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মির্জাপুর সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এসময় ২৫ বোতল ফেন্সিডিল সহ মোঃ জহুরুল ইসলাম কে গ্রেফতার করা হয়। একই সাথে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সাক্ষীদের সম্মুখে আসামীরা জানান, তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলা সহ বিভিন্ন জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme