সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে গাছ চাপায় কৃষকের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৬৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের বাগুয়াটা গ্রামে গাছের নিচে চাপা পড়ে নূর মোহাম্মদ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে মৃত কাশেম শেখের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় মোহাম্মদ মন্টু জানান, রবিবার (৮ নভেম্বর) সকালে নূর মোহাম্মদ গাছ কাটার জন্য নদীর পাড়ে যায়। সেখানে গাছটি কাটার পর সেই গাছ তার ওপর এসে পড়ে।

এসময় সে ডাক চিৎকার করলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত নূর মোহাম্মদ স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। নূর মোহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয়ভাবে তার যানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme