সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৯৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোরীসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার ১১ নভেম্বর দিবাগত রাতে টাঙ্গাইলে-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান।

এ ঘটনায় নিহতরা হলেন, দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আক্তার সানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হীরা সূকর্ণা (১৫) ও টাঙ্গাইল সদর উপজেলা করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।

প্রেমঘটিত কারণে রাতে তাদের মোটরসাইকেল যাত্রা বলে ধারণা করছেন পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে দেলদুয়ার থানায় আনাসহ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানান ওসি তদন্ত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme