সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৫০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি উদযাপন করছে নাগরপুর উপজেলা যুবলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠান ও অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ।
‘সংকটে, সংগ্রামে, মানবিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ এই শ্রোগান নিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে এ বছর।
ভোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, শাহিনুর রহমান শাহিন, মাফুজ রানা এমবি ও খন্দকার আবু সাঈদ টিটুর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে নাগরপুর শহীদ শামসুউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক প্রয়াত মীর আহম্মেদ শাহীনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme