সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৮৯ বার দেখা হয়েছে।

মো.নুর আলম গোপালপুর: টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম খলিল (৬৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার ঝাওয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সৈয়দপুর গ্রামের মৃত গরিবুল্লাহ শেখের পুত্র।

গোপালপুর থানার এস আই আকতারুজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, নিহত ইব্রাহীর খলিল দুপুরে পৌরশহরের প্রধান সড়ক দিয়ে মটরসাইকেল চালিয়ে নন্দনপুর বাসস্ট্যান্ড রোডে যাওয়ার সময় কাজী বাড়ী নামকস্থানে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ঘতক ট্রাকের (ঢাকা মেট্রো-ক ১৪-১৭২১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্বকভাবে ক্ষতবিক্ষত হন।

স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করার পূর্বেই চালক পালিয়ে যায়। এদিকে তাঁর মৃত্যুতে গোপালপুর প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমব্যদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme