মধুপুরে হাইব্রিড বীজ ধান বিতরণ

  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৫০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : “কৃষক বাচাঁও – দেশ বাচাঁও “এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা কৃষকলীগের আহবায়ক অধ্যাপক এস,এম, মঈনুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।

উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহসীনুল কবীর-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম হিরন,

জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাষ্টার, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শামস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান ও কৃষকলীগ নেতা শাহজাহান মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় প্রেসক্লাব মধুপুরের সভাপতি আঃ হামিদ সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকগন উপস্হিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme