টাঙ্গাইলে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১০

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে বুধবার (১৮ নভেম্বর) সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩৪২৫ জন।এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫৯জন।

নতুন আক্রান্তের মধ্যে টাঙ্গাইল সদরে ৭ জন, মির্জাপুর, গোপালপুর ও ঘাটাইলে একজন করে রয়েছেন।

এ ভাইরাসে আক্রান্তের পর আরোগ্য লাভ করেছেন ৩১৮৭ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১১ জন।

মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৩০১৯৫ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme