সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে তারেক জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচী

  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা যুবদল ও ছাত্রদল পৃথক কর্মসূচী পালন করেন।

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাড. গৌতম চক্রবর্তীর নির্দেশে শনিবার (২১ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদল ও যুবদলের দোয়া এবং আলোচনা সভা শেষে যুবদলের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক আহম্মদ আলী রানা, মো. হাবিবুর রহমান হবি, শ্রমিক দলের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন,

বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিয়া, যুবদলের আহ্বায়ক ফনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম দীপন, মিজানুর রহমান লাভলু, সাবেক ভিপি নাজমুল হক স্বাধীন, এলিম মাহমুদ,

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আবুল কাসেম মানিক, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর রাসেল, মহিলা দলের সাধারন সম্পাদীকা লায়লা আরঞ্জুমান ভানু ঝুমুর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme