সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ নিহত দুই

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাকরাইদ আকালিয়াবাড়ির শাহজাহান আলীর ছেলে অমিত হাসান (২০) এবং গোবুদিয়া গ্রামের শামসুল হকের ছেলে আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা ও মধুপুর  উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি শিমুল হাসান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে জলছত্র এলাকা থেকে কাকরাইদ আসার পথে  টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ বাজার এলাকায় বিপরীতগামী অটোভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

এতে শিমুল সহ তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল চালক অমিত হাসানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্য দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে শিমুলকে ঢাকায় পাঠানো হয়। সেখানে নেয়ার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এদিকে নিহত ছাত্রনেতা শিমুলের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম বইছে তার পরিবারের, সহকর্মী ও বন্ধুদের মাঝে।

মধুপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন হীরা জানান, শিমুলের এমন অকাল মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারছিনা।তার মৃত্যুতে আমরা আমাদের একজন ত্যাগী সহকর্মীকে হারালাম।তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।এমন দূর্ঘটনা যেন আর কোন পরিবারের জন্য  সারাজীবনের কান্নার কারন না হয় এজন্য তিনি সবাইকে রাস্তায় সতর্ক হয়ে গাড়ি চালানোর অনুরোধ জানান। 

নিহত শিমুলের লাশ বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় দূর্ঘটনা স্থলের ২০০ গজের মধ্যে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মধুপুরের আশুরা গ্রামের সেলিম হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme