সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত

  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৭০৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মাইক্রোবাস ও অজ্ঞাত গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা জালদো ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতরা হলেন, মাইক্রোবাসের যাত্রী টোব্যাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া ও আনসার সদস্য ছানোয়ার হোসেন। এদের দুজনের বাড়িই গোপালগঞ্জ জেলায়।

মতিউর রহমান বলেন, একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের একটি পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কের জালদো ব্রিজের কাছে ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme