সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে নোয়াখালী ও কুমিল্লা এসোসিয়েশনের মতবিনিময়

  • আপডেট : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৩৫ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান,

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোঃ একরাম এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন।

এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে সকালে ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কক্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোঃ একরাম,

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জিনাত আমান। এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme