সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৩২০তম স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা

  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২০৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ৩২০তম স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, আশির দশকের অন্যতম কবি ফেরদৌস সালাম। অবস্বর প্রাপ্ত শিক্ষা অফিসার কবি জাকিয়া পারভিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সাহিত্য সংসদের উপদেষ্টা খন্দকার নাজিমুদ্দিন, সভাপতি মাহমুদ কামাল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল, কবি আবু মাসুম প্রমুখ।

পরে ৩ জন কবিকে শ্রেষ্ঠ কবি হিসেবে মনোনিত করা হয়। এর মধ্যে জিনিয়া বখশের পঠিত বিষাদ বিলাস কবিতাটি শ্রেষ্ঠ হওয়ায় কবি জাকিয়া পারভিন প্রদত্ত বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান স্মৃতি পুরষ্কার প্রদান করা হয়। এর আগেও গত বছর জিনিয়া বখশ শ্রেষ্ঠ কবি হয়েছিলেন। এছাড়া তিনি ৫ বার শ্রেষ্ঠ আবৃত্তিকার হিসেবে নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme