সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পৌর নির্বাচনে প্রার্থীর তালিকা প্রস্তুতে আ’লীগের সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা প্রস্তুত বিষয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের),

সংসদ সদস্য আতাউর রহমান খান, সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, শাজাহান আনছারী, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান।

সভার আলোচনায় আগামী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রস্তুতের জন্য বিভিন্ন ইউনিট থেকে প্রার্থীদের নামের তালিকা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে জেলা কমিটির নিকট প্রেরণ করবে বলে জানানো হয়।জেলা কমিটি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই করে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে পাঠাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে টাঙ্গাইল শহর কমিটিসহ বিতর্কিত শাখাগুলোর দায়িত্ব জেলা কমিটির নিকট সর্বসম্মতিক্রমে অর্পণ করা হয়।জেলার সভাপতি, সাধারণ সম্পাদক তৃণমূল নেতা-কর্মীদের সাথে আলোচনা করে প্রার্থী তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme