সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ৬

  • আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে যাত্রীবাহী বাস ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মির্জাপুরের ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন।তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়। সকাল ৭টার দিকে ঢাকাগামী সবজি ভর্তি একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুই জন নিহত হয়। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৫ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করছেন তিনি। মহাসড়ক থেকে দূর্ঘটনা কবলিত পরিবহণগুলো উদ্ধার অভিযান শেষ হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme