সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ট্রলি অটো রিক্সা সংঘর্ষে নিহত এক, আহত ৫

  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে ট্রলি অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে মো. সেন্টু মিয়া (৩৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার চাষাভাদ্রার গ্রামের আব্দুর মজিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে ৫ জন । আহতরা সবাই অটো রিক্সার যাত্রী ছিল।

শনিবার( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে টাঙ্গাইল-আরিচা মহসড়কের উপজেলা ফায়ার সাভিস ষ্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ঘিওর উপজেলার হেমন্তি (৬৫), পলাশ (২৪) দৌলতপুর উপজেলার রফিক শেখ (৩৫), কাবিল (৩২) ও টাঙ্গাইল সদরের অমিত (৩২)। দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস। তিনি জানান, দূর্ঘটনা কবলিত ট্রলি ও অটো রিক্সা কে জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি।

প্রত্যক্ষ্যদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি যাত্রীবাহী অটোরিক্স্রা নাগরপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনে পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ইট বহন কারী ট্রলির সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সা সহ খাদে পরে যায়। আশ পাশের লোকজন ঘটনা স্থলে পৌছে আহত ৬ জন কে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসার জন্য নিয়ে য্য়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিক্সা চালক মো. সেন্টু মিয়া কে মৃত ঘোষনা করেন। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme