সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে নিহত আটো চালক পরিবারের পাশে এমপি টিটু

  • আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত আটোরিক্সা চালক সেন্টু মিয়ার পরিবারকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । মঙ্গলবার দুপুরে নিহত বাড়িতে গিয়ে সেন্টু মিয়ার স্ত্রী মোছা: ময়না বেগমের হাতে আহসানুল ইসলাম টিটু এমপির পক্ষে থেকে নগদ ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ রাজীব, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রতন সিদ্দীক, কৃষক লীগের নেতা মো. শওকত হোসেন।
উল্লেখ্যঃ- গত শনিবার নাগরপুর উপজেলার ফায়ার সাভির্স ষ্টেশনের সামনে ট্রলি ও আটোরিক্সা মুখোমুখি সংর্ঘষে নিহত হন আটোরিক্স্রা চালক মো. সেন্টু মিয়া (৩২) সে উপজেলার চাষাভাদ্রা গ্রামের মো. মজিদ মিয়ার ছেলে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme