সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সলিমাবাদ প্রিমিয়ার লীগের চুড়ান্ত প্রতিযোগীতা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ প্রিমিয়ার লীগ (এস পি এল. টি- ২০) নবম আসরের চুড়ান্ত প্রতিযোগীতা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সলিমাবাদ এস পি এল. টি- ২০ নবম আসরের চুড়ান্ত প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও সলিমাবাদ পশ্চিমপাড়া কিংস ব্রাদার্স। খেলায় বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়। খেলা পরিচালনা করেন মো. বুলবুল ইসলাম লিটন ও মো. হালিম ।

সন্ধ্যায় সলিমাবাদ ইসলাম জ্যোতি স্পোটিং ক্লাব আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ এর সভাপতিত্বে ও মো. সোলায়মান হোসেন বিল্পবের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আতিকুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো.ওয়াদুদুর রহমান (বাদলু), মো. আজিজুল হক মিয়া (সেলিম রেজা), মো. ওবাইদুর রহমান তালুকদার (রুবেল), মো. আমিনুর রহমান, মো. আশফাকুর রহমান হারুন প্রমুখ। আলোচনা শেষে অতিথীরা বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme