সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে নব্বই দশকের ছাত্রলীগ নেতাদের পুণর্মিলনী

  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৯ বার দেখা হয়েছে।

প্রতিবেদক কালিহাতিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নব্বই দশকের স্থানীয় ছাত্রলীগ নেতাদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৮ ডিসেম্বর) সকালে কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে পুণর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ্যাডভোকেট নুরুল আলম, তোফায়েল আহাম্মেদ সেন্টু, খোকন সিদ্দিকী, বেনজীর আহাম্মেদ বাদল, রুহুল আমিন, আমিরুল হক হিরা, বুলবুল হাসান, আব্দুর রাজ্জাক, আবু বকর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, নব্বই দশকের তুখোর ছাত্রলীগ নেতা শামসুল আলম।
বক্তারা নব্বই দশকে ছাত্রলীগের আন্দোলন-সংগ্রামের স্মৃতি চারণ করেন। তারা আগামিতে দেশ ও জাতির কল্যাণে স্থানীয় রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme