সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৯৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :কালিহাতী উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌর যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে  প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এছাড়াও যুবদলের ওই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিদ্যুত  অফিসের সামনে রাইজ মিল মাঠে  অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান যুবদল কর্মীরা।

তারা সংবাদ সম্মেলনে বলেন,
ত্যাগি ও পরিক্ষিত নেতারা মামলা হামলার শিকার হয়েছে  তাদের বাদ দিয়ে এবং উপজেলা বিএনপির সাথে সমন্বয় না টাঙ্গাইল জেলা যে কমিটি চাপিয়ে দিয়েছে, সেটি একটি পকেট কমিটি। ওই কমিটি গতিশীল না হয়ে আরও স্থবির হয়ে পড়বে। এ সময় বক্তব্য রাখেন,
পুরাতন কমিটির উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রোকনুজ্জামান স্বপন, ফিরোজ মিঞা, কালিহাতী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন, সদস্য সচিব নূরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজন, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মনজুর রহমান জয়, এলেঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিব মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে যুবদলের নেতারা বলেন, ‘ঘোষিত কমিটির সদস্য সচিব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনয়ন দেওয়া হয়েছিল।কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে টাকার বিনিময়ে ধানের শীষ প্রতীক প্রত্যাখান করে নির্বাচন থেকে সরে যান।ওই কমিটির যুগ্ম আহ্বায়ক আওয়ামী লীগের সাথে লিয়াজু করে মামলার চার্জশিট থেকে নাম প্রত্যাহার করে নেন।

তথাকথিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেতিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং কালিহাতী পৌর যুবদলের কমিটিতে আহ্বায়ক হয়েছে তিনি এবং তার পিতাসহ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের যোগদান করেছেন এবং গত সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে নির্বাচন করেছেন

তারা কীভাবে যুবদলের দায়িত্ব পান? অবিলম্বে উপজেলা, কালিহাতী ও এলেঙ্গা পৌরসভা যুবদলের কমিটি বিলুপ্তি করে রাজপথ থেকে ছাড়া আন্দোলন সংগ্রাম করেছে তাদের বাছাই করে শক্তিশালী কমিটি দেওয়ার জন্য আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme