সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বুুড়িগঙ্গা নদীর পুন:উদ্ধার প্রকল্পের উদ্ধোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে “মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক বুুড়িগঙ্গা নদীর পুন:উদ্ধার” প্রকল্প এর উদ্ধোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে কালিহাতী উপজেলার গোহেলাবাড়ি ইউনিয়নের জোঁকারচরে এ প্রকল্পের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী। এসময় সোহেল হাজারী এমপি বলেন, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক বুুড়িগঙ্গা নদীর পুন:উদ্ধার প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী আনন্দিত হয়েছে।

সকলের সহযোগীতায় প্রকল্পটি সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি উন্নয়নের মাইলফলক হবে বলে মনে করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনসার আলী বিএসসি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, গোহেলা বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হয়রত আলী তালুকদার, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, এশিয়ান ড্রেজিং লিমিটেডের কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রকল্পের মোট ব্যায় ধরা হয়েছে প্রায় ৫৪ কোটি টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme