সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাই‌লের ঘাটাই‌লে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হ‌য়ে‌ছেন।

সোমবার (২৮ ডি‌সেম্বর) বেলা ১১টার দি‌কে টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কের ঘাটাইলের শিংগুরিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘ‌টে।

বিষয়টি ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অ‌ফিসার মুরাদ হো‌সেন নিশ্চিত করেছেন।

নিহতরা হ‌লেন— ভুঞাপুরের কাগমারীপাড়া গ্রা‌মের ইউসু‌ফের ছে‌লে মো. র‌শিদ (১৫), একই গ্রা‌মের লাল মিয়ার ছে‌লে মুন্না (১৮) ও সৌরভ মিয়া (১৯)।

ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অ‌ফিসার মুরাদ হো‌সেন জানান, ফ্রেশ কোম্পানির এক‌টি ট্রা‌ক টাঙ্গাইল-ভূঞাপুর সড়‌কের সিঙ্গু‌রিয়া ব্রিজের ওপর আস‌লে বিপরীত থে‌কে আসা এক‌টি ‌মোটরসাই‌কে‌লকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজ‌নের মৃত‌্যু হয়। একজন‌কে গুরুতর আহতবস্থায় হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

ভুঞাপুর স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌ক‌্যাল অফিসার ডা. রা‌জিব চৌধুরী পাল জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন‌কে হাসপাতা‌লে আনা হয়। তাকে উন্নত চিকিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। সেখানে তার মৃত‌্যু হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme