সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবক উপজেলার সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে আয়নাল হক (৩০)।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মাছ কিনে বিক্রি করার জন্য এলেঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় আয়নাল। পরে হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।এসময় স্থানীয় লোকজন মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হলে তারা গিয়ে মরদেহ পায়নি। মরদেহটি স্থানীয় হওয়ায় স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেটি জানাতে পারেননি তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme