সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ১৮টি কয়লার চুল্লি ধবংস ও জরিমানা আদায়

  • আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতরে গড়ে উঠা ১৮টি অবৈধ কয়লার চুল্লী ধবংস করা হয়েছে।

এ সময় চুল্লী পরিচালনার অভিযোগে মো. বেল্লাল হোসেন নামে এক ব্যাক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে উপজেলা বাঁশতৈল দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

জানা গেছে, ওই এলাকায় বনের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গড়ে উঠা কয়লার চুল্লিতে বনের কাঠ কেটে কয়লা উৎপাদন চলে আসছে। এতে হুমকিতে পড়েছে ওই এলাকর পরিবশে এবং ছড়িয়ে পড়ছে ঠান্ডা কাশিসহ বিভিন্ন রোগ। খবর পেয়ে শনিবার বিকালে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ১৮টি কয়লার চুল্লি ধবংস ও চুল্লির মালিক বাঁশতৈল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বেল্লাল হোসেনে নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme