সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও আ’লীগ নেতা আলমগীর হোসেন মারা গেছেন

  • আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ৬৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন তালুকদার মারা গেছেন। তিনি গত কয়েকদিন ধরে ঢাকায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সোয়া আটটার দিকে তিনি ইন্তেকাল করেন বলে নিশ্চিত করা হয় পরিবারের পক্ষ থেকে। তার মৃত্যুতে টাঙ্গাইলে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের আলমগীর হোসেন তালুকদারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ ছিলেন তিনি। নিজেও একজন গুনী শিল্পী ছিলেন।

রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। হানাদারমুক্ত দিবস এমনকি দলীয় বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি ও উপস্থাপনার জন্যে সাংস্কৃতি অঙ্গনে তার ব্যপক সুনাম ও পরিচিতি ছিল। এছাড়াও মোঃ আলমগীর হোসেন টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme