সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে রোটারী ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ

  • আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুরঃ টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব টাঙ্গাইল এবং রোটারী ক্লাব অব ঢাকা ব্রাইট এর যৌথ উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রোটারী ক্লাবের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, এআরআই এর এসিটেন্ট গভর্নর তপন ফৌজদার, রোটারী ক্লাব অব ঢাকা ব্রাইটের প্রোগ্রাম চেয়ারম্যান অনুপমা চক্রবর্তী, চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান তাইহিদুল ইসলাম সোহাগ, প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী রাশেদুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট্রো রোটারিয়ান মো. দীন ইসলাম, সদস্য রোটারিয়ান কাজী সালাহউদ্দিন, রোটারিয়ান এস.জি.রাজ, রোটারী ক্লাব অব টাঙ্গাইলের রিজিউনাল এডভাইজার রোটারিয়ান আবুল কাশেম মোহাম্মদ খলিলুল্লাহ, এসিটেন্ট গর্ভনর মো.মেজবাহ উদ্দিন, আইপিপি মো.আবদুল মোত্তালিব, ডেপুটি গভর্নর অধ্যাপক ড.তাহমিনা খান, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ড.মো.তৌহিদুল ইসলাম, প্রেসিডেন্ট ড.মোহাম্মদ হারন অর রশিদ, সেক্রেটারী মো.আতাউর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারিয়ান আশীষ কুমার পাল।

এছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আর্ত মানবতার সেবায় সরকারের পাশাপাশি রোটারী ক্লাবের মত বিভিন্ন সংগঠন এগিয়ে আসলে এদেশের একটি মানুষও কষ্টে থাকবে না। তিনি উপস্থিত রোটারিয়ানদের সমাজের অসহায় ও দুস্থদের ঘর করে দেওয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme