সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৫৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর ঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-বারিন্দা-মির্জাপুর (জেড ৪০০৮) সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকালে নাগরপুরের বটতলায় এ উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।

জেলা সড়ক ও জনপথ অফিস সূত্র বলছে, এ রাস্তার রক্ষণাবেক্ষণ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৩১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৫৩১ টাকা। এ কাজের বাস্তবায়নে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো.মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীদুল ইসলাম অপু, শেখ শামসুল আলম,বাজার বনিক সমিতির আহবায়ক মো.হাবিবুর রহমান লিটন প্রমুখ।

এর আগে সকালে উপজেলার সিংজোড়ায় এলজিইডি’র অধিনে ভারড়া টু সলিমাবাদ রাস্তার সংস্কার কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন তিনি। এ রাস্তার কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ৩৩ লক্ষ ৪৮ হাজার ৯৮৭ টাকা।এ কাজের বাস্তবায়নে রয়েছে উপজেলা এলজিইডি অফিস ও এর নির্মাণ কাজ সম্পন্ন করবে গোপালপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মজিবুর রহমান এন্ড অবনী এন্টারপ্রাইজ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme