সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাবেক মন্ত্রীর অবৈধভাবে দখল করা সরকারি জায়গা উদ্ধার

  • আপডেট : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৮৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অবৈধভাবে দখল করা সরকারি ৬৬ শতাংশ জায়গা দখল মুক্ত ও উচ্ছেদ করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন।

রবিবার ২৪ জানুয়ারী দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী ও সহকারী কমিশনার ভূমি টাঙ্গাইল সদর মো: খায়রুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলীন শহিদ চৌধুরী বলেন, টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশনায় টাঙ্গাইল শহরের আকুর-টাকুর পাড়া মৌজায় ২৪২ খতিয়ানের ৭৮৮ দাগে অবৈধভাবে দখলকৃত ৬৬ শতাংশ জায়গা দখল মুক্ত ও উচ্ছেদ করা হয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এই জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। আমরা জায়গাটি দখল মুক্ত করে টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিসের কাছে হস্তান্তর করলাম।

সাবেক এ মন্ত্রী এই জায়গাটি জাল দলিলের মাধ্যমে আদালতে মামলা করে দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিলেন। পরবর্তীতে সুপ্রীম কোটের রায় আমাদের পক্ষে থাকায় আমরা সে রায়ের ভিত্তিতে এই জায়গা দখল মুক্ত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme