সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে মেয়র হলেন আ.লীগ প্রাথী মাসুদুল হক

  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৬২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহান।

তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী মো. মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।

ভূঞাপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ১৭ হাজার ৬৯০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme