সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানীর মেয়ের অবস্থান কর্মসুচি পালন

  • আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৮৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করছেন বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু ও তার মা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী।

শনিবার ( ৩১ জানুয়ারি) অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোটে কারচুপি ও কেন্দ্র দখলসহ নানা অভিযোগ এনে আজ রোববার শহরের শহীদ মিনারে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসুচি পালন করেন।

অবস্থান কর্মসুচিতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি এডভোকেট আলী ইমাম তপন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান খান সফিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলি উপস্থিত ছিলেন।

এসময় নেতকর্মীরা অভিযোগ করেন নির্বাচনে প্রশাসনের সহযোগীতায় ও দলীয় নেতাকর্মীরা জালভোট ও কেন্দ্র দখলসহ বিভিন্ন কায়দায় গায়ের জোরে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে। এ কারনে ৩০ জানুয়ারীর নির্বাচন ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তারা।

প্রসঙ্গত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদল হক সানু ১৯ হাজার ছয়শত ষাট ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল হক আলমগীর ৬৯ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme