সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংর্ঘষে চালক নিহত

  • আপডেট : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম নিশ্চিত করেছেন।

নিহত ট্রাকের চালক খালেক (৫০) সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়া আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী ধানের তুষবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। আহত হন আরও ৪ জন। পরে তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি সরানোর পড়ে যান চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme