সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার -প্রতিমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানই সবচেয়ে বেশী সুবিধাভোগ করেছে। বঙ্গবন্ধুর আত্মসিকৃত খুনীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছে জিয়া।

আজ সন্ধায় টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “মুজিব বর্ষ ও মুজিবনগর” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারেরই নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং স্বাধীনতা এসেছে।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

সভায় সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme