সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সাংবাদিকদের সঙ্গে মধুমতি ব্যাংক পরিচালকের মতবিনিময়

  • আপডেট : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই।

শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন লেমিনুর রহমান খান ইউসুফজাই (রচি)।

প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এরশাদ মিয়া।

এ সময় আলোচনা করেন মির্জাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক শিপন সিকদার, যুগ্মসম্পাদক আশরাফ উদ্দিন কোষাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য শিলা আক্তার প্রমুখ।

উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা গ্রামের বাসিন্দা রাফিউর রহমান ইউসুফজাই গত বছর দেশে করোনা মহামারি শুরু হলে মির্জাপুরে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, উপজেলা প্রশাসন, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করেন। এছাড়া এ উপজেলার কর্মহীন মানুষের মধ্যে তিনি একাধিকবার খাদ্যসহায়তা দেন। তরুন এই সমাজ সেবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে নানাভাবে কাজ করে যাচ্ছেন। মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন বলে সাংবাদিকদের জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme