সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাব টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দোয়েল চ্যাম্পিয়ন

  • আপডেট : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০২৫ বার দেখা হয়েছে।

স্পোর্টস রিপোর্টার ॥ টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত স্বাধীনতা সূর্বণ জয়ন্তী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা শুরু হয়। খেলায় টস জয়ী ময়না ক্রিকেট প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ১১২ রানে অলআউট হয়। দলের পক্ষে মাসুদ আব্দুল্লাহ সর্বোচ্চ ৩৪ রান করে। এছাড়া আবু সাঈদ ১৫, কাজী জাকেরুল মাওলা ১৩ রান করে। জবাবে দোয়েল ক্রিকেট দল ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে এম কবির সর্বোচ্চ ৩৩ রান করে। এছাড়া মহিউদ্দিন সুমন ২০ , ইফতেখারুল অনুপম ১৯, মালেক আদনান ১৮ ও মোজাম্মেল হক ৭ রান করে। খেলায় ইফতেখারুল অনুপম ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী ও নব নির্বাচিত টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আয়োজিত তিন দলের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী দোয়েল দলের মালেক আদনান ও উইকেট সংগ্রহকারী একই দলের এম কবির।

ফাইনালে দু’দলে যে সব সাংবাদিক খেলায় অংশগ্রহন করেন তারা হলোঃ দোয়েল ক্রিকেট দল ঃ জাফর আহমেদ(সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাব), ইফতেখারুল অনুপম, মালেক আদনান, খন্দকার মাসুদুল আলম, তুহিন খান, সাহাবুদ্দিন মানিক, মহিউদ্দিন মানিক, মোস্তাক হোসেন, মামুনুর রহমান মিয়া, মোজাম্মেল হক, এম কবির ও রবিন তালুকদার।

ময়না ক্রিকেট দলঃ কাজী জাকেরুল মাওলা(সাধারণ সম্পাদক, টাঙ্গাইল প্রেসক্লাব), অরন্য ইমতিয়াজ, শামীম আল মামুন, মির্জা শাকিল, মাসুম ফেরদেীস, সাইফুর রহমান ফারুক, কাদির তালুকদার, আবু সাঈদ, মাসুদ রেজা, মাসুদ রানা, মাসুদ আব্দুল্লাহ ও আবু কাউসার আহমেদ।

খেলায় আম্পায়ার ছিলেন মির্জা মাসুদুল হোসেন খোকন ও ইমতিয়াজ আহমেদ এবং স্কোরার পারভেজ হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme