সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সরকারি সা’দত কলেজে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের শহীদ মিনার চত্বরে সরকারি সা’দত কলেজের সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী রিপন আহমেদ মন্ডল, শেখ মোহাম্মদ আল আমিন, রাসেল আদনান, রিসা হায়দার, তানভীর আলম, ইশতিয়াক সুমন, কাউছার আহম্মেদ, ফাহাদ, শের শাহ, সুজন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়, সোনার বাংলায় বয়সম্মের থাই নাই। শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমরা মানতে পারছি না, কারণ আমরা দীর্ঘ এক বছর পরীক্ষা ছাড়া। আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে। আবার যদি মে মাস পর্যন্ত সময় বাড়ানো হয় তাহলে দেড় বছর চলে যাবে। সেশন জটে আমরা পড়ে যাচ্ছি। আমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। সেই পরীক্ষাগুলো যেন অনতিবিলম্বে পুনরায় নেওয়া হয়।

এছাড়াও মার্চের প্রথম সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দেওয়ার দাবি জানান তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারীও দেন বক্তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভিসি বরাবর কলেজের অধ্যক্ষের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme