টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক বিপুল কুমার গোস্বামী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

পরে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme