সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী পালন

  • আপডেট : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মহান স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেন, শাজাহান সিরাজ-৩রা মার্চ পরস্পর পরস্পরের প্রতি সমন্বয়ক। শাজাহান সিরাজ না হলেও ৩রা মার্চ হয় নাই, ৩রা মার্চ না হলেও শাজাহান সিরাজ হয় নাই।

তিনি আরো বলেন, আপনারা শাহাজান সিরাজকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। আপনারা স্বাধূনতাকে ভালোবাসেন। তা না হলে আপনারা স্বাধীনতার ইশ্তেহার পাঠক শাজাহান সিরাজের আত্মজীবনী আলোচনা সভায় অংশগ্রহন করতেন না।

আজ বুধবার দুপুরে স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

সভায় শাজাহান সিরাজ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাবেয়া সিরাজের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন ইতিহাস খ্যাত চার খলিফার একজন নূর-ই-আলম সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মুশতাক, একুশে পদক প্রাপ্ত কবি ও সাবেক ছাত্রনেতা আল-মুজাহিদী।

এসময় আরো উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বেগম রাবেয়া সিরাজ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা এবং বি.এল.এফ. এর চার নেতার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতার ইশ্তেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষক মো: তারিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme