সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর ও ভূঞাপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৭৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর ও ভূঞাপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ আগামী ১৩ মার্চ শনিবার সকাল ১০টায় গোপালপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে খেলার উদ্বোধন করবেন টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ।

গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরাসরি খেলায় অংশগ্রহণ করবেন গোপালপুর-ভুঞাপুর প্রেসক্লাব ক্রিকেট টিমের অধিনায়ক টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ মল্লিক।

এ খেলায় টাঙ্গাইল প্রেসক্লাবের ১৫ জন সংবাদকর্মী খেলোয়াড় ও গোপালপুর-ভূঞাপুরে প্রেসক্লাবের ১৫ জন সংবাদকর্মী খেলোয়াড় অংশগ্রহণ করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme