সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মহেড়া পিটিসিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

  • আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) নানা কর্মসূচী পালিত হয়েছে।

এ উপলক্ষে পিটিসির আনন্দ লজ, মহারাজ লজ, চৌধুরী লজ, একাডেমিক ভবন, ১ নং গেইট, পিটিসির অভ্যন্তরীণ রাস্তা আলোকসজ্জা করা হয়।

ক্যাম্পাসে স্থাপন করা হয় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতি। সেখানে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া পুলিশ পরিদর্শক আকরাম হোসেন বিদ্যাপীঠ স্কুলের শিশু কিশোরদের রচনা প্রতিযোগতা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও পিটিসির প্রশিক্ষণার্থীদের দুপুরে প্রামাণ্য চিত্র দেখানো হয়।

এতে প্রধান অতিথি পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. ময়নুল ইসলাম, পুলিশ সুপার (প্রশিক্ষণ) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, সহকারী পুলিশ সুপর সৈয়দ মোহসিনুল হক ও দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme