সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মুক্তিযুদ্ধের স্মৃতির টানে টাঙ্গাইলে ভারতীয় যোদ্ধারা

  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১২৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় যোদ্ধারা যুদ্ধকালীন স্থান টাঙ্গাইল পরিদর্শন করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতীয় সেনাদের একটি দল শনিবার (২৭ মার্চ) সকালে মুক্তিযুদ্ধের সময় জেলার কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকার ছত্রীসেনা অবতরণস্থল পরিদর্শন করেন।

পরে সফররত ভারতীয় দলটির সঙ্গে স্থানীয় দুই মুক্তিযোদ্ধা সাক্ষাৎ করেন। এসময় মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে স্মৃতিচারণে অংশ নেন তারা।

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শঙ্কর নারি’র নেতৃত্বে ৬৮ সদস্যের এই দলটিতে ৩০জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনা (২৩ জন সস্ত্রীক) এবং ছয় জন চাকরির ভারতীয় সেনা কর্মকর্তা (পাঁচ জন সস্ত্রীক) এসব জায়গা পরিদর্শন করেন। এর আগে, সফরকারী দলটি বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পৌঁছায়।

পরে জিওসি ১৯পদাতিক ডিভিশন ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সস্ত্রীক তাদের স্বাগত জানান। প্রতিনিধি দলটি দুপুর ২টা ৩০ মিনিটে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme