সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সেতাব আলী খান স্মৃতি পাঠাগার উদ্বোধণ

  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৯১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, নাগরপুর : জ্ঞানার্জনের সর্বোত্তম মাধ্যম হলো বই, বই মানুষের পরম বন্ধু। বইয়ের মাধ্যমে জ্ঞানার্জনকে প্রসারিত করতেই টাঙ্গাইলের নাগরপুরে সাবেক গণ পরিষদের সদস্য মরহুম এ্যাড. সেতাব আলী খান স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮) মার্চ সকালে উপজেলার জনতা ডিগ্রী কলেজে এ পাঠাগারের উদ্বোধণ করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনতা ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভাপতি সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও মরহুম এ্যাড.সেতাব আলী খানের ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপুর সঞ্চালনায় উদ্বোধণী আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এমপি টিটু বলেন, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক মানুষ তৈরিতে বইয়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি উপস্থিত শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার আহবান জানান। কারন পুথিগত বিদ্যার বাইরে আরো বেশি জ্ঞান অর্জন করতে হলে বেশি বেশি বই পড়তে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক এ্যাড.খান মোহাম্মদ খালেদ, জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম, সাবেক অধ্যক্ষ মিঞ্জুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme