সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে পুকুর থেকে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল থেকে পুকুর খনন করতে গিয়ে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পাহাড়ী অঞ্চল সংগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউটে নগর গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, কাউটে নগর গ্রামের আবুল বিএসসি নামের এক শিক্ষকের পুরাতন একটি পুকুর খনন করা হচ্ছিল। সেসময় কোদালের মাথায় বস্তুটি উঠে আসে। বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে জানানো হলে পুলিশ সেটি উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে যায়।

সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া বলেন, ‘সম্ভবত স্বাধীনতা যুদ্ধের সময় গ্রেনেডটি কোনোভাবে পুকুরে পড়েঅ তবে সেটি বিস্ফোরিত হয়নি।’

পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম জানান, গ্রেনেড সৃদৃশ্য বস্তুটি উদ্ধার করে ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। বিষয়টি ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তাদের বিশেষজ্ঞ টিম এসে যাচাই বাচাই করে দেখবে আসলে এটা কী।ৎ

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme