সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনা সংক্রমন প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ন করে তুলতে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা, মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড থেকে বিভিন্ন মার্কেটে এ কার্যক্রম পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলাম বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্ট ও মার্কেট গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ৬ জনকে ১ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণসহ মাইকিং করা হচ্ছে। এরপরও যদি কেউ স্বাস্থ্য বিধি মেনে না চলে তাহলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ প্রশাসনের বিভিণœ পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme