সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাস্ক না পরায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সামাজিক দুরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্য বিধি মেনে না চলায় ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার বিকেলে করোনা সংক্রমন রোধে টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নিবার্হী কমকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন রানু।

তিনি বলেন, গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমন আরো বৃদ্ধি পাচ্ছে। তাই জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক না পড়ে বাড়ি থেকে বের হওয়ায় ১৪ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জনগনকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়েছে। এরপরও যদি কেউ স্বাস্থ্য বিধি মেনে না চলে তাহলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme