সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ৪

  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৮০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌর শহরের অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

আজ বুধবার টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে সদর থানাধীন কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

কোম্পানী কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকুতরা হলো- রবি দাস (৩৫), পিতা- মৃত- জয়নাল রবি দাস, কৈলাস রবি দাস (৩৩), পিতা- মৃত-অন্তু রবি দাস, তুলসী রবি দাস (৪২), পিতা- মৃত- শিবু রবি দাস, সর্ব সাং- কান্দাপাড়া (রবি দাস পাড়া), মোঃ এহসানুল হক মিলন (২৬), পিতা- মোঃ আঃ লতিফ মন্ডল, সাং-পরদিঘুলীয়া, সর্ব থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল। এসময় তাদরে কাছ থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল সদরসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme