সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আব্দুস সবুর খান বীর বিক্রম আর নেই

  • আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে।

টাঙ্গাইল প্রতিদিন : টাঙ্গাইলে একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি তার বড় ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ শারীরিক নানা সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে সবুর খানকে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করায় তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্য হয়। আজ মঙ্গলবার বাদ যোহর শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আব্দুস সবুর খান বীর বিক্রম।

আব্দুস সবুর খানের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, এমপি এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme